সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ডাকাতের ছুরিকাঘাতে মারা গেছেন ৭০ বছর বয়সী বৃদ্ধ

ডাকাতের ছুরিকাঘাতে মারা গেছেন ৭০ বছর বয়সী বৃদ্ধ

বুলবুল আহমেদ সোহেল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে মারা গেছেন ৭০ বছর বয়সী বৃদ্ধ মো. রফিকুল ইসলাম।  সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে রূপগঞ্জের বালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলামের স্ত্রী রুপালি বেগম বলেন, আমার তিন ছেলেই ঢাকায় থাকে। আমি ও আমার স্বামী বাসায় ছিলাম। সোমবার ভোর রাতে সাড়ে তিনটার দিকে ৪/ ৫ জনের একটি ডাকাত দল বাসায় প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা লুট করার চেষ্টা করে। এসময় রফিকুল ইসলাম তাদের প্রতিরোধে করার চেষ্টা করলে ও আর্তচিৎকার করলে ডাকাত দলের সদস্যরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য রফিকুলের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাকে জানানো হয়েছে।

খুঁজুন