রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময়
জাতীয় ডাকাতি ও ছিনতাইয়ের প্রতিবাদে মধ্যরাতে মহাসড়ক অবরোধ

ডাকাতি ও ছিনতাইয়ের প্রতিবাদে মধ্যরাতে মহাসড়ক অবরোধ

আশুলিয়ায় ডাকাতি ও ছিনতাইয়ের প্রতিবাদে আবারও নবীনগর-চন্দ্রা সড়ক চার ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। এসময় সড়কের দুপাশে দেখা দেয় তীব্র যানজট। পরে পুলিশ ও জনপ্রতিনিধির দেওয়া আশ্বাসের পর সড়ক থেকে সরে যায় তারা।

সোমবার রাত নয়টার দিকে একটি মোটরসাইকেল আরোহীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন ডাকাতরা। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার একইভাবে ডাকাত চক্ররা আরও দুই মোটরসাইকেল আরোহীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে নির্যাতন করে সর্বস্ব কেড়ে নেয়। শুধু এ কয়েক দিনই নয় প্রতিনিয়ত এমন ঘটনাই ঘটছে। এমন ঘটনা বন্ধের দাবিতে রাতে স্থানীয়রা নবীনগর-চন্দ্রা সড়কে নেমে বিক্ষোভ করেন।

পরে সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সড়ক থেকে সড়াতে চেষ্টা করেন। কিন্তু সড়ক পথে বাতি ও সড়কের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে স্থানীয়রা।

নাম প্রকাশ না করার অনুরোধে একাধিক ব্যাক্তি অভিযোগ করে বলেন, স্থানটিতে অনেক নারীর সম্ভ্রম হারাতে হয়েছে। এক সদস্যকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিলে মামলার ভয় দেখিয়ে উল্টো পুলিশ কয়েকজনের কাজ থেকে জরিমানা আদায় করেন।
এদিকে চার ঘণ্টা সড়ক অবরোধ থাকায় নবীনগর-চন্দ্রা সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলরত যাত্রীরা।

খুঁজুন