রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা দাখিলে ভালো ফলে বৃত্তি পাচ্ছে ১৩৫০ শিক্ষার্থী

দাখিলে ভালো ফলে বৃত্তি পাচ্ছে ১৩৫০ শিক্ষার্থী

জ্যেষ্ঠ প্রতিবেদক : চলতি বছর দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পেয়েছেন এক হাজার ৩৫০ জন শিক্ষার্থী। তাদের ৬০০ জনকে মেধাবৃত্তি ও ৭৫০ জনকে সাধারণ বৃত্তি দেবে সরকার। গর্ভমেন্ট টু পাবলিক (জিটুপি) বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে।  

মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশ করা গেজেট বা তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে সরাসরি অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দিতে যে কোনো তফসিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খুলতে বলেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

জানা গেছে, মেধাবৃত্তি প্রাপ্তদের মাসিক ৬০০ টাকা দেওয়া হবে। এছাড়া বার্ষিক এককালীন দেওয়া হবে এক হাজার ৫০ টাকা। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের প্রতি মাসে ৩০০ টাকা ও বার্ষিক এককালীন ৬০০ টাকা দেওয়া হবে। আগামী দুবছর এ সুবিধা পাবেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

খুঁজুন