মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর দেশ তো খাদের কিনারে নাই খাদের মধ্যে পরে গেছে

দেশ তো খাদের কিনারে নাই খাদের মধ্যে পরে গেছে

বুলবুল আহমেদ সোহেল :


বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, নির্বাচন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে, দেশে এখন তো একটি ভালো সরকার দরকার।

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ঘোষিত যুগপৎ আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র কাঠামোর মেরামতের রূপরেখা ব্যাখ্যা-বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের দুর্দশা যারা তৈরী করেছে, যারা এই দুর্দশার জন্য দায়ী তাদের বিরুদ্ধে আন্দোলন করছি তাঁদেরকে ক্ষমতা থেকে নামাতে হবে। ক্ষমতা থেকে নামতে বললেই বলেন ষড়যন্ত্র করছি, তা আপনি কোন যন্ত্র নিয়ে বসে আছেন, ইভিএম যন্ত্র নিয়ে ক্ষমতায় থাকবেন আর আমরা আন্দোলনের কথা বললেই বলেন ষড়যন্ত্র এটাতো হতে পারেনা।

তিনি আরও বলেন, আমাদের একটা তত্ত¦াবধায়ক ব্যবস্থা আসা দরকার। আমার দেশের মানুষ যদি পছন্দ করে তত্ত¦াবধায়ক সরকার, তারা যদি মনে করে তত্ত¦াবধায়ক সরকার ব্যবস্থায় তারা খুশি তাহলে তত্ত¦াবধায়ক সরকার ব্যবস্থায়ই তো আমরা ইলেকশন করবো। আর ওবায়দুল কাদের সাহেব বলেন যে পৃথিবীর কোন সভ্য দেশে নাকি তত্ত¦াবধায়ক সরকার ব্যবস্থা নেই, তো পৃথিবীর অন্য সভ্য দেশের মত আপনারা কি সভ্য কাজ করেন?

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, রহিমা শরীফ মায়া, দিলারা মাসুদ ময়নাসহ অনেকে।

খুঁজুন