রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই
জাতীয় দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি

দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি

গত কয়েকদিনের তীব্র রোদের তাপে মানুষের জনজীবন দুর্বিসহ হয়ে পড়ছে। তবে মৃদু তাপপ্রবাহের সঙ্গেই আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সই করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও সিলেট জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে। এ তাপপ্রবাহের পাশাপাশিই আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং আগামী পাঁচদিনে বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হরকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। যার ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

পূর্বাভাসে জানানো হয়, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬৯ মিলিমিটার এবং বদলগাছী ও টেকনাফে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

খুঁজুন