রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই
জাতীয় দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা

দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ফ্লাইটে ৪১৬ জন হজযাত্রী ছিলেন।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫০২ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১টায় ঢাকার উদ্দেশে জেদ্দা থেকে রওনা হয়। হজযাত্রীদের নিয়ে দ্বিতীয় ফ্লাইটটি মধ্যরাত (১৫ জুলাই) ২টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিমান ছাড়াও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) ফ্লাইটে আগামী ৪ আগস্ট পর্যন্ত হজযাত্রীরা দেশে ফিরবেন।

খুঁজুন