মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে মাভাবিপ্রবিতে একাডেমিক মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
মহানগর ঢাকার কেরাণীগঞ্জ হতে ২০ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

ঢাকার কেরাণীগঞ্জ হতে ২০ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

১৯ এপ্রিল ২০২২  র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানাধীন স্বর্ণকুঞ্জ আবাসিক এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,০০,০০০ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। কামাল হোসাইন (৩৮) ও ২। মোঃ টিপু (২৭) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার, ০৫টি মোবাইল ফোন ও নগদ- ১,০৫০  টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুঁজুন