রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর ঢাকায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, তাপমাত্রা ১৩ ডিগ্রি

ঢাকায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, তাপমাত্রা ১৩ ডিগ্রি

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী। সেই সঙ্গে তাপমাত্রাও নেমেছে ১৩ ডিগ্রির ঘরে। ফলে শীতের তীব্রতা আরো বেড়েছে।
২ জানুয়ারি ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা। ছুটির দিন হওয়ায় বাইরে লোকজন তেমন একটা নেই। তবে যারা জরুরি কাজে বের হয়েছেন, তীব্র শীতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। কোথাও কোথাও ধীরগতিতে যান চলাচলের খবর পাওয়া গেছে।

অন্যদিকে ঢাকার শীত নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে। ফলে শীতের অনুভূতি কমতে পারে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পেতে।

এদিকে ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

খুঁজুন