রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাতের আভাস

ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাতের আভাস

ঢাকা শহরে তীব্র বজ্রপাতের পাশাপাশি টানা ২ থেকে ৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ৫ অক্টোবর দুপুরে এক ফেসবুকে পোস্টে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান।

এতে বলা হয়, ঢাকা শহরসহ এর চারপাশের সকল জেলার ওপর দিয়ে রবিবার বিকাল ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা শহরে মূল বৃষ্টিপাত পৌঁছাবে বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে।

মোস্তফা কামাল পলাশ আরও লিখেছেন, ঢাকা শহরে তীব্র বজ্রপাতসহ টানা দুই থেকে চার ঘণ্টা ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে ঢাকা শহরে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ফরিদপুর এবং খুলনা অঞ্চলসমূহের ওপর দিয়ে রোববার সন্ধ্যা ৬টার মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

খুঁজুন