মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ধামরাই ইসলামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

ধামরাই ইসলামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

মোঃ মাহবুবুল আলম রিপন :


ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। তারা সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।শনিবার (৭ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। 

দগ্ধ ব্যক্তিরা হলেন, মো. মনজুরুল ইসলাম (৩৫), জোসনা আক্তার (২৫), সাদিয়া আক্তার (১৯), হোসনে আরা (২০) ও মরিয়ম (২)।

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মো. সুফিয়ান ইউটিভিকে জানান, পোশাক শ্রমিক মনজুরুল ইসলামের স্ত্রী জোসনা আক্তার শনিবার ভোরে রান্নাঘরে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এ ঘটনায় আগুন সারা বাড়িতে ছড়িয়ে যায়। এতে মনজুরুলের শ্যালিকা, ভাতিজি ও দুই বছরের শিশুকন্যা মরিয়মসহ ওই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। তারা এখন চিকিৎসাধীন আছেন।

আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ইউটিভিকে বলেন, সকালে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে এসেছেন। এদের মধ্যে মনজুরুলের শরীরের ৩৩ শতাংশ, তার স্ত্রী জোসনার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা জরুরি বিভাগের চিকিৎসাধীন আছেন।

খুঁজুন