মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ধামরাই প্রেসক্লাবের আয়োজনে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত।

ধামরাই প্রেসক্লাবের আয়োজনে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত।

মাহবুবুল আলম রিপন(স্টাফ রিপোর্টার):

ঢাকার ধামরাই ঐতিহাসিক প্রেসক্লাবের পক্ষ হতে সিলেট ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে ২৪ ফ্রেরুয়ারি রাতে ধামরাই প্রেসক্লাবের সকল সাংবাদিকের আনন্দ ভ্রমণ হিসেবে সিলেট আনা হয়েছে। 

২৫ ফ্রেরুয়ারি সন্ধ্যায় হোটেল সানহা গেষ্ট হাউসে সকল সাংবাদিক দের মাঝে এবং স্মৃতি হিসেবে স্বরণীয় করে রাখার জন্য ক্রেস্ট প্রদান করা হয়৷ 

 অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাবেক সভাপতি ধামরাই প্রেসক্লাব ও দৈনিক আমাদের সময় পত্রিকার ধামরাই প্রতিনিধি বাবুল হোসেন। 

 অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও ধামরাই উপজেলা প্রতিনিধি মাই টিভি আব্দুর রশিদ তুষার। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা নূর ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক ও সিআইপি আন্তর্জাতিক ব্যবসায়ী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান। তিনি বলেন আজ আমি সত্যিই অনেক আনন্দিত কারণ বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছি এভাবে সাংবাদিকদের সাথে সফর সত্যিই অনেক আনন্দের বিষয়। ধামরাই প্রেসক্লাবের প্রতিটা সাংবাদিক কঠোর পরিশ্রম করে যা অন্য কোন সংগঠনের সাংবাদিকরা করে বলে মনে হয় না। আমি সবসময় সাংবাদিকদের পাশে ছিলাম আছি থাকবো। আপনাদের যে কোন প্রয়োজনে আমাকে পাশে পাবেন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম, ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ধামরাই উপজেলা প্রতিনিধি কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক আবু হাসান, ধামরাই প্রেসক্লাবের সহ সভাপতি ও এশিয়ান টিভির ধামরাই প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল,ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার ধামরাই প্রতিনিধি আনিসুর রহমান স্বপন,  সিনিয়র সাংবাদিক ধামরাই উপজেলা প্রতিনিধি দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান মিজান, মানব কণ্ঠ পত্রিকার সাংবাদিক রুহুল আমিন সহ উপস্থিত ছিলেন ধামরাই প্রেসক্লাবের সকল সদস্য।

খুঁজুন