রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর ধামরাই প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি তুষার, সম্পাদক আহাদ

ধামরাই প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি তুষার, সম্পাদক আহাদ

ঢাকার ধামরাই প্রেসক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাই টিভির প্রতিনিধি আব্দুর রশিদ তুষার ও সাধারণ সম্পাদক পদে মোহনা টিভির ধামরাই প্রতিনিধি মোঃ আব্দুল আহাদ বাবু নির্বাচিত হয়েছে।

১১অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধামরাই প্রেস ক্লাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩১জন সাংবাদিক ১৩জন প্রার্থীকে ভোট দেন। ১৩জন প্রার্থীর মধ্যে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

ভোটগ্রহণ শেষে বেলা ৫টার দিকে ফলাফলে মাই টিভি ধামরাই প্রতিনিধি মোঃ আব্দুর রশিদ তুষার সভাপতি পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক কালের কণ্ঠের ধামরাই প্রতিনিধি মোঃ আবু হাসান ১১ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে মোহনা টিভির ধামরাই প্রতিনিধি মোঃ আব্দুল আহাদ (বাবু) ২৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সময়ের কণ্ঠস্বর অনলাইনের ধামরাই প্রতিনিধি মোঃ আব্দুল কাদের ৭ ভোট পেয়ে পরাজিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যালেন এস মোঃ রাসেল হোসেন ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর রাজধানী টিভির মোঃ আব্দুল হালিম ৮ ভোট পেয়ে পরাজিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ধামরাই প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন রুবেল। দেশকাল নিউজের ধামরাই প্রতিনিধি মোঃ শওকত হোসেন সৈকত ৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে এশিয়ান টিভির ধামরাই প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান বকুল, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক রুপালী বাংলাদেশের ধামরাই প্রতিনিধি মোঃ নাইম ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভির মোঃ নাজমুল হাসান, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক খবরের আলোর প্রতিনিধি মোঃ জাকির হোসেন ও বাংলাদেশ টুডের ধামরাই প্রতিনিধি মোঃ মিলন সিদ্দিকী বিজয় হন।

খুঁজুন