মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ধামরাইয়ে বাড়ির রাস্তা নিয়ে ঝগড়া আহত ২ জন

ধামরাইয়ে বাড়ির রাস্তা নিয়ে ঝগড়া আহত ২ জন

মাহবুবুল আলম রিপন ( স্টাফ রিপোর্টার):

ঢাকার ধামরাই উপজেলা চৌহাট ইউনিয়ন এর দ্বিমুখা গ্রামে রাস্তা আটকিয়ে কয়েকহাজার মানুষের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে আরিফ উজ্জামান হেলাল ( ৩৫)। 

এঘটনায় প্রতিবাদ করলে করলে পাশের বাড়ির ২ জনকে পিটিয়ে আহত করে। আহতরা হলেন ময়না বেগম (৫৫) তার মেয়ে শ্রাবণী আক্তার ( ১২) আহত হয়ে তারা সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হন। শ্রাবণী আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া পর ছুটি দেওয়া হয়।

ময়না বেগম জানায় যে রাস্তার মাঝ খান দিয়ে বেড়া দেওয়ায় আমি প্রতিবাদ করলে তারা আমাকে বিভিন্ন ভাবে গালাগালি করে আমার উপর ও আমার মেয়ের উপর হেলাল সহ আরও কয়েকজন ঝাপিয়ে পড়ে। আমার কানের ধুল ও আমার মেয়ের চেইন নিয়ে যায় তারা। 

এবিষয়ে দ্বিমুখা এলাকার সাবেক মেম্বার মামুন হোসেন বলেন হেলাল এর পরিবারের লোকজন ভালো নয় তাদের নামে অনেক মামলা রয়েছে। তাদের অত্যাচারে এলাকা বাসী অতিষ্ঠ। এদের আইনের আওতায় এনে বিচার হওয়া উচিত বলে মনে করি আমি। 

এবিষয়ে ধামরাই থানায় লিখিত অভিযোগ করা হয়েছে, ধামরাই থানার উপপরিদর্শক বদিরুজ্জামান বলেন তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুঁজুন