মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ধামরাইয়ে জুয়ার আসর থেকে ছয়জন আটক

ধামরাইয়ে জুয়ার আসর থেকে ছয়জন আটক

মোঃ মাহবুবুল আলম রিপন,ধামরাই :


ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ছয় জুয়াড়িকে নগদ টাকাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের ভোড়াইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাত ১২টার দিকে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস।

আটকরা হলেন- মানিকগঞ্জ জেলার শেওতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে লিটন ( ৩৫), ধামরাইয়ের বাইশাকান্দা এলাকার আফজাল হোসেন (৪২), ধামরাই পৌরসভা এলাকার ইদ্রিস আলীর ছেলে পিন্টু দেওয়ান (৩৮), সাভারের আশুলিয়া এলাকার সামছুলের ছেলে আব্দুল করিম (৩৮), মির্জাপুরের মোকাদ্দস (৪২), ধামরাইয়ের শরিফবাগ গ্রামের মোয়াজ্জেম (৪৪)।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস ঢাকা মেইলকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় জুয়ার আসর থেকে হাতেনাতে ছয় জুয়াড়িকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে কার্ড ও বিছানার চাদরসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামদি এবং নগদ সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলার বিষয়টি চলমান আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

খুঁজুন