সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর ধান ক্ষেত থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

ধান ক্ষেত থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় ধান ক্ষেত থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় কৃষকরা। অজগর সাপটিকে একনজর দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় জমাচ্ছে।

শনিবার (২৮ মে) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের মঠেড় গোর এলাকার ধান ক্ষেত থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। সাপটি লম্বায় প্রায় ৮ফিট লম্বা বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয় যুবক সুমন চন্দ্র বলেন, শনিবার দুপুরে ওই এলাকার কৃষক হাবীবুর রহমান তার জমিতে ধান কাটাতে যান। এ সময় তিনি অজগর সাপটি দেখতে পান। পরে স্থানীয় আরও কয়েক জন কৃষক মিলে সাপটিকে উদ্ধার করেন তারা৷

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোতাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে৷ বন বিভাগের লোক গিয়ে সাপটি নিয়ে বনে ছেড়ে দিবেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো হয় এবং সাপটি উদ্ধার করে হেফাজতে রাখা হয়। বন বিভাগের লোক এসে সাপটিকে নিয়ে স্থানীয় শালবনে ছেড়ে দেয়া হবে।

খুঁজুন