রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা ধাওয়া খেয়ে পালালেন ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন

ধাওয়া খেয়ে পালালেন ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন

সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে দৌড়ে পালিয়েছেন আওয়ামীপন্থী নীল দলের সমালোচিত অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে শিক্ষার্থীরা তাকে ধাওয়া দেয়। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামীপন্থী নীল দলের আরেক শিক্ষক প্রফেসর জিনাত হুদা।

বৃহস্পতিবার দুপুরে আ ক ম জামাল ও জিনাত হুদাসহ কয়েকজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদে যান। ক্যাম্পাসে তাদের প্রবেশের খবরে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে ভবন থেকে বের হতেই ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরের নেতৃত্বে আ ক ম জামালকে ধাওয়া দেওয়া হয়। পরে তিনি দৌড়ে ভবনের নিচে রাস্তায় চলে যান। এ সময় সিঁড়িতে জুবায়ের শিক্ষক জামালকে ঝাপটে ধরে রাখতে চেষ্টা করে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তিও হয়।

জামাল উদ্দিনদের দৌড়ে পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে জুবায়েরকে বলতে শোনা যায়, ‘আপনি যেতে পারবেন না। আপনি শিক্ষার্থীদেরকে ব্রাশফায়ার করে মেলে ফেলার কথা বলেছেন। শিক্ষার্থীদের খুন করার কথা বলছেন যারা, তারা কীভাবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে।’

এ সময় জুবায়ের উচ্চস্বরে সহপাঠীদের পুলিশকে কল করতে বলেন। একপর্যায়ে দৌড়ে জামাল উদ্দিনরা তাদের সঙ্গে থাকা প্রাইভেটকারে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন।

এ বিষয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের এক ফেসবুক পোস্টে লিখেন, ‘স্বঘোষিত রাজাকারের বাচ্চাগুলোরে ধইরা ধইরা ব্রাশ ফায়ার দিতে হবে’ বলা আওয়ামী লীগের কুলাঙ্গার শিক্ষক আ ক ম জামাল ও নীল দলের পোস্টেড নেতা জিনাত হুদাসহ ৫ জন ফ্যাসিস্টের দোসর শিক্ষক আজকে ক্যাম্পাসে এসে গোপন মিটিংয়ে যুক্ত হয়েছিল। খবর পেয়ে আমরা তাদেরকে পাকড়াও করে পুলিশে দেয়ার চেষ্টা করি। কিন্তু আনফরচুনেটলি আগে থেকে প্রস্তুত করে রাখা গাড়িতে উঠে পালিয়ে যায় কুলাঙ্গারগুলো।

খুঁজুন