রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর ধোঁয়া কাটিয়ে স্পষ্ট হচ্ছে কড়াইল বস্তির ক্ষত

ধোঁয়া কাটিয়ে স্পষ্ট হচ্ছে কড়াইল বস্তির ক্ষত

রাজধানীর কড়াইল বস্তিতে গতকালের ভয়াবহ আগুনে প্রায় ১ হাজার ৫০০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কড়াইলের ক্ষয়ক্ষতি বোঝা না গেলেও আজ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে বস্তির ক্ষতচিহ্ন।

সারা রাত আগুনের সঙ্গে লড়াই করে বেঁচে যাওয়া লোকজন সকালে কড়াইলে ফিরে আসেন। কিন্তু এসে দেখেন, তাদের সব পুড়ে ছাই হয়ে গেছে। এমন অবস্থায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অনেক পরিবারকে।

আজ সকালে খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে দেখা গেছে ক্ষতিগ্রস্তদের। নিজেদের ঘরের ধ্বংসস্তূপ থেকে কেউ কেউ অবশিষ্ট মালপত্র সরানোর চেষ্টা করেছেন।

বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু সহায়তা মিললেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা জানান, ভয়াবহ আগুন প্রায় সবকিছু শেষ করে দিয়েছে। তাই সামনে কীভাবে দিন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় আছেন তারা।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয় কড়াইলে। রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনের কারণ এখনো অজানা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত ১০টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বস্তির ঘিঞ্জি এলাকা এবং পানির সমস্যা থাকায় আগুন নেভানোতে বেশ বেগ পেতে হয়েছে।

খুঁজুন