শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ধর্মঘটে অচল চা বাগান

ধর্মঘটে অচল চা বাগান

মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার থেকে আবারও শুরু হয়েছে চা শ্রমিকদের ধর্মঘট। এদিকে চা পাতা উত্তোলন না করায় লাখ লাখ কেজি কচিপাতা বড় হয়ে গুণগত মান হারানোর পথে। পাতা উঠানো না হলে কোটি কোটি টাকার লোকসানে পড়বেন বাগান মালিকরা।

বিষয়টি সুরাহার লক্ষে আলোচনার জন্য বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠকে ডেকেছে শ্রম অধিদপ্তর।

এ ব্যাপারে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পরেশ কালিন্দি জানান, তারা শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের চিঠি পেয়েছেন এবং বৈঠকে বসবেন। তবে তদের কর্মবিরতি চলবে। আলোচনায় মানসম্মত একটি মজুরি পেলে তারা সাথে সাথে কাজে যোগদান করবেন।

শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক নাহিদুল ইসলাম জানান, চা শ্রমিক ইউনিয়নের সাথে আলোচনা ফলপ্রসূ হলে পরবর্তিতে মালিক পক্ষের সাথে আলোচনায় মিলিত হতে পারেন ডিজি।

তিনি আরও জানান, শিল্প বিবাদ দেখা দিলে শ্রম অধিদপ্তর এগিয়ে এসে তা সমাধানের চেষ্টা করেন। শিল্প বন্ধ থাকলে বা মালিক-শ্রমিক যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হন।

বিভিন্ন চা বাগানে সরজমিন ঘুরে দেখা যায়, কচি পাতা অনেক বড় হয়ে গেছে এবং নতুন কুড়ি গজাচ্ছে। কোথাও কোথাও চা গাছে গজিয়ে উঠছে পরগাছা। এতে এক রাউন্ড পাতা নষ্ট হওয়ার পথে।

এ সময় পুটিয়া ছড়া চা বাগানের শ্রমিক শকুনতলা জানান, চা পাতা বড় হয়ে নষ্ট হচ্ছে, এতে আমাদের চেয়ে কষ্ট অন্য কারোর হওয়ার কথা না। কারণ এই পাতাই আমাদের জীবন। এই পাতাই প্রতিদিন তুলি এটি আমাদের জীবনের অংশ।

এ ব্যাপারে বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. রফিকুল হক ও বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ইসলাম হোসেন জানান, কচি পাতা থেকেই ভালো চা হয়। বড় পাতায় চায়ের গুণগত মান কমে যায়। তাই কচি পাতাই সব সময় প্লাকিং করা হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ চা সংসদের মধ্যে প্রতি দুই বছর পর পর সমঝোতা চুক্তি হয়। এই চুক্তিতে বেতন ভাতা বৃদ্ধি হয়। কিন্তু চুক্তির মেয়াদ অতিক্রান্ত হয়ে ১৯ মাস চলে গেলেও আর কোনো চুক্তি হয়নি। তাই মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘটে নেমেছে চা শ্রমিকরা।

খুঁজুন