মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ধর্ষণের চেষ্টায় ছুরিকাঘাত আসামীকে গ্রেফতারের দাবি

ধর্ষণের চেষ্টায় ছুরিকাঘাত আসামীকে গ্রেফতারের দাবি

এম.পলাশ শরীফ,  বাগেরহাট :  

বাগেরহাটের মোরেলগঞ্জে অষ্টম শ্রেণির এক কিশোরী ছাত্রীকে(১৪) ধর্ষণের চেষ্টায় ব্যার্থ হয়ে ছুরিকাঘাত ঘটনার আসামি বাচ্চু মৃধাকে(৪৫) গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ছাত্রীর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার বেলা ১ টার দিকে জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করেন।

বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন। মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সহকারি শিক্ষক সোহেলী পারভিন, পরিচালনা পরিষদের সদস্য ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি  মো. হারুন হাওলাদার, কবির মৃধা, শিক্ষার্থী শায়েদা আক্তার, আরেফিন, মো. হাসান ও নির্যাতিতা ছাত্রীর মা তাছলিমা বেগম বক্তৃতা করেন। বক্তারা এ ঘটনার নায়ক এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাচ্চু মৃধাকে গ্রেফতার ও তার ফাসির দাবি জানান।

প্রসংগত, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জিউধরা ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে কিশোরীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় রহমান মৃধার ছেলে ওই ওয়ার্ডের শ্রমিক লীগের সাবেক সভাপতি বাচ্চু মৃধা। ছুরির আঘাতে গুরুতর জখমী মেয়েটি এখন মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

 এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে কিশোরীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত আসামি বাচ্চু মৃধাকে গ্রেফতার করেতে পারেনি পুলিশ। থানার ওসি বলছেন, বাচ্চু মৃধাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে। 

খুঁজুন