বুলবুল আহমেদ সোহেল :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি'র প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি গাড়ির নম্বর প্লেট, ২টি ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাপ, অকেজো ওয়াকিটকি,খেলনা পিস্তল,আর্মি পোষাকের সদৃশ্য জ্যাকেট ও দেশীয় অস্ত্র। গ্রেপ্তারকৃতরা হলঃ-খলিলুর রহমান মৃধা, জামাল আকন, আবু সালে হাওলাদার, বিল্লাল, আবু হানিফ ও ইউসুফ।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদেরকে তল্লাশি করে দেশীয় অস্ত্র, খেলনার পিস্তলসহ ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। দীর্ঘদিন যাবত তারা মহাসড়কে ডাকাতি করে আসছিল। তারা বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি'র প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি'র প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার
বুলবুল আহমেদ সোহেল :নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি'র প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি গাড়ির নম্বর প্লেট, ২টি ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাপ, অকেজো ওয়াকিটকি,খেলনা পিস্তল,আর্মি পোষাকের সদৃশ্য জ্যাকেট ও দেশীয়
অস্ত্র। গ্রেপ্তারকৃতরা হলঃ-খলিলুর রহমান মৃধা, জামাল আকন, আবু সালে হাওলাদার, বিল্লাল, আবু হানিফ ও ইউসুফ।অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদেরকে তল্লাশি করে দেশীয় অস্ত্র, খেলনার পিস্তলসহ ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। দীর্ঘদিন যাবত তারা মহাসড়কে ডাকাতি করে আসছিল। তারা বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত