মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ডিজিটাল ডায়াগনষ্টিক এ্যান্ড কমিউনিটি হাসপাতালের উদ্বোধন

ডিজিটাল ডায়াগনষ্টিক এ্যান্ড কমিউনিটি হাসপাতালের উদ্বোধন

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :


নওগাঁর রাণীনগরের আবাদপুকুর ডিজিটাল ডায়াগনষ্টিক এ্যান্ড কমিউনিটি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে আবাদপুকুর বাজারস্থ চার মাথা মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। এলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 সংশ্লিষ্টরা জানান,অন্তত ১০/১২ কিলোমিটারের মধ্যে আবাদপুকুর বাজারে এই প্রথম একটি ডিজিটাল ডায়াগনষ্টিক এ্যান্ড কমিউনিটি হাসপাতাল চালু করা হলো। এখন থেকে এই হাসপাতালে ডিজিটাল এক্সেরে,অটো ব্লাড সেল কাউন্টার,হরমোন মেশিন এবং সকল প্রকার অপারেশন করা হবে।

এদিন দুপুরে ডিজিটাল ডায়াগনষ্টিক এ্যান্ড কমিউনিটি হাসপাতাল চত্বরে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধ আব্দুর রউফ দুলু,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন,একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আলহাজ্ব শাহজাহান,সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম,বাজার বণিক সমিতির সম্পাদক মাহফুজুর রহমান বেলুন ও সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট ও উক্ত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন প্রমূখ 

খুঁজুন