রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা দশমিনায় বিতর্কিত শিক্ষা সিলেবাস বাতিলের দাবিতে মানববন্ধন

দশমিনায় বিতর্কিত শিক্ষা সিলেবাস বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ নাঈম হোসাইন,দশমিনা (পটুয়াখালী) :

গত ২৬শে জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায় দশমিনা উপজেলা পরিষদের  সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দশমিনা থানা শাখা। 

দশমিনা থানা শাখার সভাপতি মোঃ বাহাউদ্দীন নোমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক এর সঞ্চালনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন   বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার  জয়েন্ট সেক্রেটারী মোঃ রুহুল আমীন রুহানি। 

তিনি বলেন, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলিম এরপর আমরা বাঙালী, আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমরা জানি আমাদের সৃষ্টি কর্তা মহান আল্লাহ। বর্তমানে শিক্ষা সিলেবাসে কুরআন সুন্নাহ বিরোধী, অযৌক্তিক ডারউইনের বিবর্তনতত্ত্ব যুক্ত করার মাধ্যমে আমাদের ঈমানের উপর আঘাত করা হয়েছে।

ইসলাম ও মুসলমানদের ইতিহাস বিকৃত করা হয়েছে। 

একটি মুসলিম অধ্যুষিত দেশে হিন্দুত্ববাদী সিলেবাস মেনে নেয়া যায় না। 

যাঁরা এই সিলেবাস রচনা করেছে তাঁদের তদন্ত সাপেক্ষ বিচারের দাবী জানাচ্ছি। 

এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দশমিনা থানা শাখার সাবেক সভাপতি মোঃ ইমাম হোসাইন।  সহ-সভাপতি বনিউল আমিন, সাংগঠনিক মোঃ ফয়সাল আহমেদ, কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক  মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

খুঁজুন