রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময় • গজারিয়ায় মাদকমুক্ত সমাজ গড়ার শপথ
জাতীয় দুই বাসের সংঘর্ষে নয়জন নিহত

দুই বাসের সংঘর্ষে নয়জন নিহত

রংপুরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৬ জন। রবিবার রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত ৩০ জনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এরমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো চারজন। এদিকে নিহতদের প্রত্যেককে দাফন কাফনের জন্য ২০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এছাড়া আহতদের চিকিৎসার দায়িত্বও নিয়েছে প্রশাসন।

খুঁজুন