হবিগঞ্জে সন্ত্রাস, দুর্নীতি ও মাদক নির্মূলে নৈতিক সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা নিয়ে এক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ্ব জিকে গউছ।
হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তারেক মাহমুদ।
সভায় প্রধান অতিথি জিকে গউছ বলেন, বর্তমানে দেশে একটি জবাবদিহিমূলক সরকার দেশ পরিচালনা করছেন। কেউ যদি মাদকের পক্ষে কথা বলে তাহলে সে দলের কর্মী হতে পারে না। সন্ত্রাস দুর্ণীতি করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, সমাজ থেকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদক দূর করতে ইমামদের ভূমিকা রয়েছে। তারা মসজিদে ও রাস্তাঘটে মাদকের কুফল সম্পর্কে কথা বলতে হবে। মাদক থেকে যুবকদের দূরে রাখতে হবিগঞ্জে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা করা হবে। আশা করি এ বছরই কাজ শুরু করা হবে।
জিকে গউছ বলেন, আমরা যতি মাদক মুক্ত করে সন্তানদের ভবিষ্যত গড়ে তুলতে পারি তাহলে আগামী প্রজন্ম হবে শাস্তি ও সুশৃঙ্খল জাতি।
তিনি সন্তানদের মাদক থেকে দুরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিুদল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
দুর্নীতি ও মাদক নির্মূলে হবিগঞ্জে ইমামদের ভূমিকা নিয়ে মতবিনিময়
দুর্নীতি ও মাদক নির্মূলে হবিগঞ্জে ইমামদের ভূমিকা নিয়ে মতবিনিময়
হবিগঞ্জে সন্ত্রাস, দুর্নীতি ও মাদক নির্মূলে নৈতিক সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা নিয়ে এক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ্ব জিকে গউছ। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তারেক মাহমুদ। সভায় প্রধান অতিথি জিকে গউছ বলেন, বর্তমানে দেশে একটি জবাবদিহিমূলক সরকার
দেশ পরিচালনা করছেন। কেউ যদি মাদকের পক্ষে কথা বলে তাহলে সে দলের কর্মী হতে পারে না। সন্ত্রাস দুর্ণীতি করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, সমাজ থেকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদক দূর করতে ইমামদের ভূমিকা রয়েছে। তারা মসজিদে ও রাস্তাঘটে মাদকের কুফল সম্পর্কে কথা বলতে হবে। মাদক থেকে যুবকদের দূরে রাখতে হবিগঞ্জে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা করা হবে। আশা করি এ বছরই কাজ শুরু করা হবে। জিকে গউছ
বলেন, আমরা যতি মাদক মুক্ত করে সন্তানদের ভবিষ্যত গড়ে তুলতে পারি তাহলে আগামী প্রজন্ম হবে শাস্তি ও সুশৃঙ্খল জাতি। তিনি সন্তানদের মাদক থেকে দুরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিুদল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত