মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের নগর স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে পাইলট প্রকল্প, জনমনে আশার সঞ্চার ব্রাজিলের আমাজন বনাঞ্চল রক্ষার আন্দোলনের নেতা রাওনি ক্যানসারে আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত-২ রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড
দেশের খবর দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব

দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব

: কেডিএ চেয়ারম্যান

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ কেবল কংক্রিটের ভবন বা ভৌত অবকাঠামো নির্মাণের কাজেই সীমাবদ্ধ নয়, বরং অবহেলিত খুলনাবাসীর সার্বিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষামূলক পদক্ষেপ এবং সামাজিক কল্যাণ সাধনে আমরা বদ্ধপরিকর। সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম নৈতিক দায়িত্ব।

মঙ্গলবার কেডিএ’র পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদানকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের আর্থিক ও সামাজিক সহায়তা সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে স্বাবলম্বী হতে এবং ঘুরে দাঁড়াতে সাহায্য করবে কেডিএ- উল্লেখ করে অ্যাড. শফিকুল আলম মনা আরও বলেন, খুলনাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের নির্দেশনা অনুযায়ী টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উন্নয়নমূলক ও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময়ে উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, উপপরিচালক (প্রশাসন) সাধন কুমার বিশ্বাস ও মো. সাইফুল ইসলাম, কেডিএ রূপসা নতুন বাজার মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম নুরুল আলম দীপু প্রমুখ।

খুঁজুন