রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই • চীনের শেনজেন ভ্রমণ ও পুরাতন গাড়ির বাজারে বিস্ময়
জাতীয় এবার পানির দাম বাড়াতে চায় ওয়াসা

এবার পানির দাম বাড়াতে চায় ওয়াসা

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লোডশেডিং বেড়ে যাওয়া কারণে পানির উৎপাদন ব্যয় বেড়েছে। এসব কারণে পানির দাম ১৫ শতাংশের বেশি বাড়াতে চায় ওয়াসা। শনিবার  বিকেলে ওয়াসার একটি সূত্র পানির দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ওয়াসা পানির দাম বাড়াতে চাইলে পাঁচ শতাংশের বেশি বাড়াতে পারে না। পাঁচ শতাংশের বেশি বাড়াতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে (স্থানীয় সরকার) সুপারিশ পাঠাতে হয়। ১৫ শতাংশের বেশি পানির দাম বাড়াতে চলতি বছরে ওয়াসা একাধিক বার মন্ত্রণালয় সুপারিশ পাঠিয়েছে। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি।

যেহেতু জ্বালানি তেলের দাম ও লোডশেডিং বেড়েছে এই কারণে ওয়াসা পানি উৎপাদন ব্যয়ও বেড়েছে। এছাড়াও বেড়েছে ওয়াসার অন্যান্য খরচ। সব মিলিয়ে পানির দাম বাড়াতে চায় ওয়াসা।

২০২১ সালের ২৫ মে ঢাকা ওয়াসা পানির দাম ৫ শতাংশ বাড়ায়। যাতে আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহ করা প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ১৪ টাকা ৪৬ পয়সা থেকে বেড়ে ১৫ টাকা ১৮ পয়সা হয়। আর বাণিজ্যিক সংযোগে প্রতি ইউনিট পানির দাম ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা করা হয়। ২০২০ সালের এপ্রিলেও আবাসিকে প্রতি ইউনিটের দাম বেড়েছিল ২ টাকা ৯০ পয়সা পানির দাম বাড়ায় ওয়াসা ।

খুঁজুন