রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়? • গজারিয়ায় ফুলদী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, কাজ শুরু এ বছরই
জাতীয় ঈদের আগে পদ্মা সেতুতে চলবে না মোটরসাইকেল

ঈদের আগে পদ্মা সেতুতে চলবে না মোটরসাইকেল

আসন্ন ঈদুল আজহার আগে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই। রবিবার (৩ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গত ২৬ জুন স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। তবে প্রথম দিনে মোটরসাইকেল দুর্ঘটনা, বাইক থামিয়ে সেতুতে ছবি তোলাসহ নানা বিভ্রাট সৃষ্টি হয়। পরের দিন (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সেতু বিভাগ। আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

তবে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিলেন বাইকাররা। আশা করা হচ্ছিল, ঈদুল আজহার আগে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তবে এমন সম্ভাবনার কথা নাকচ করে দিলেন মন্ত্রিপরিষদ সচিব।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, পদ্মা সেতুতে স্পিড গান এবং সিসি ক্যামেরা বসানোর পর মোটরসাইকেল চলার সিদ্ধান্ত নেওয়া হবে।

খুঁজুন