মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায়,শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায়,শিক্ষার্থীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি (নেত্রকোনা):

এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ায় নেত্রকোনার কলমাকান্দায় কুরশিয়া আক্তার (২০) নামের এক কলেজছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। বুধবার বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের রংছাতি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

কুরশিয়া আক্তার কলমাকান্দা সরকারি ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি রংছাতি গ্রামের মোবারক হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুরশিয়া পঞ্চম শ্রেণিতে বৃত্তি পান। পরে মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৮৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন। ২০২২ সালে তিনি কলমাকান্দা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। বুধবার ওই পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার তিনি আশা করেছিলেন জিপিএ ৫ পাবেন। কিন্তু ফলাফল প্রকাশিত হলে তিনি জানতে পারেন জিপিএ ৩.৪২ পয়েন্ট পেয়েছেন। এরপর থেকে তিনি কান্নাকাটি করছিলেন। পরে বুধবার বিকেলে ঘরের একটি কক্ষে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করে সে। 

বুধবার বিকেলে কুরশিয়ার বড় ভাই ইউনুস আলী আজকের পত্রিকাকে জানান, পরীক্ষার ফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় কীটনাশক পানে আত্মহত্যা করেছে কুরশিয়া। পুলিশ ঘটনার সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।

কলমাকান্দা সরকারি কলেজের প্রভাষক রাজন সাহা রুপন বলেন, মেয়েটি যেহেতু ভালো ছাত্রী, সেহেতু বোর্ডে খাতা চ্যালেঞ্জের সুযোগ ছিল। কিন্তু কিছু না বুঝেই সে এমন ঘটনা ঘটিয়ে ফেলল। বিষয়টি খুবই হৃদয়বিদারক। এমন ঘটনা যেন আর কারো ক্ষেত্রে না হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরীক্ষায় আশানুরুপ ফল না পাওয়ায় সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

খুঁজুন