রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা এইচএসসির ফলাফল ধামরাইয়ে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ

এইচএসসির ফলাফল ধামরাইয়ে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ

মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার)::

ঢাকার ধামরাই উপজেলার ১০টি কলেজের মধ্যে এবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে আফাজ উদ্দিন কলেজ। এবার ৫৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ১০ জন। পাশ করেছে ৫০১ জন। পাশের হার ৯২ দশমিক ১০ ভাগ। পাসের হার নিয়ে উপজেলায় শীর্ষস্থান অধিকার করেছে শরীফবাগ আফাজ উদ্দিন স্কুল ও কলেজ। 

   এছাড়া ধামরাই সরকারি হার্ডিঞ্জ কলেজ থেকে কেউ জিপিএ ৫ না পেলেও পাশের হার ৮২ দশমিক ১৪ ভাগ  নিয়ে দ্বিতীয় স্থানে। ভালুম আতাউর রহমান খান কলেজ থেকেও কেউ জিপিএ ৫ না পেলেও পাশের হার ৬৯ দশমিক ৭৭ ভাগ নিয়ে তৃতীয় স্থানে। রাজাপুর বেগম আনোয়ারা গালর্স কলেজ থেকে ১জন জিপিএ ৫ সহ পাশের হার ৬৮ দশমিক ২৯ ভাগ। ধামরাই সরকারি কলেজ থেকে ১৩ জন জিপিএ ৫ সহ পাশের হার ৫৯ দশমিক ৬৭ ভাগ। নবযুগ কলেজ থেকে কেউ জিপিএ ৫ না পেলেও পাশের হার ৫৭ দশমিক ৫২ ভাগ। যাদবপুর বিএম কলেজে পাশের হার ৫২ দশমিক ১৪ ভাগ, আমিন মডেল টাউন কলেজ থেকে ২ জন জিপিএ ৫ সহ পাশের হার ৪৫ দশমিক ৫৮ ভাগ, সুয়াপুর-নান্নার স্কুল ও কলেজের পাশের হার ৪৪ দশমিক ১৬ ভাগ ও ধামরাই মডেল কলেজের পাশের হার ৪০ দশমিক ৭ ভাগ।

ধামরাইয়ের শরীফবাগ আফাজ উদ্দিন কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন টিপু বলেন, এ বছরও উপজেলার মধ্যে আমাদের কলেজ ফলাফলের দিক থেকে র্শীষে রয়েছে। তবে আগামীতে আশা করছি আরও ভাল ফলাফল করবে শিক্ষার্থীরা।

খুঁজুন