রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা এক মাসের বৃত্তির টাকা বন্যার্তদের দিলো বাকৃবির শিক্ষার্থীরা

এক মাসের বৃত্তির টাকা বন্যার্তদের দিলো বাকৃবির শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি:

বানভাসীদের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা এক মাসের স্টাইপেন্ডের অর্থ প্রদান করেছে। 

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বাকৃবির গণত্রাণ সংগ্রহ কর্মসূচির অন্যতম সমন্বয়ক মো. আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেন। শিক্ষার্থীদের এক মাসের স্টাইপেন্ড বাবদ মোট ৬ লাখ ৪০ হাজার টাকা আদায় সম্ভব হয়েছে।

বাকৃবির গণত্রাণ সংগ্রহ কর্মসূচির অন্যতম সমন্বয়ক এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আবদুল জলিল বলেন, অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের স্টাইপেন্ডের অর্থ প্রদান করেছে। আমরা সর্বমোট ৬ লাখ ৪০ হাজার টাকা শিক্ষার্থীদের স্টাইপেন্ড বাবদ আদায় করেছি। আমরা এই অর্থ দিয়ে চাহিদা মোতাবেক সহায়তা পাঠাবো। আজ ত্রাণ নিয়ে বাকৃবির প্রতিনিধি দল ফেনী, নোয়াখালী এবং চাঁদপুর জেলার উদ্দেশ্যে রওয়ানা দিবে। এ নিয়ে দ্বিতীয়দফায় ত্রাণসামগ্রী নিয়ে বন্যাকবলিত জেলায় যাচ্ছে আমাদের প্রতিনিধি দল।

বাকৃবির আরেক শিক্ষার্থী আজমল হোসেন বলেন, সাম্প্রতিক আকস্মিক বন্যায় বাংলাদেশের দক্ষিণ -পূর্বাঞ্চলে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।এমতাবস্থায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব হিসেবে মনে করি। এ অবস্থায় আমার সামান্য শ্রম যদি একটি পরিবারের জন্য কিছু সময়ের স্বস্তির কারণ হয় তাহলে সেটাই অনেক বড় পাওনা। মানবসেবার এই সুযোগ যেকোন শিক্ষার্থীর কাছে আশীর্বাদ স্বরুপ।

খুঁজুন