রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
শিক্ষা এসএসসি'র ফরম পূরণের সময় বাড়ল

এসএসসি'র ফরম পূরণের সময় বাড়ল

চলতি বছরের (২০২২ সাল) এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ৯ মে থেকে ১৬ মে পর্যন্ত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে ১৭ মে পর্যন্ত ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে।

এর আগে গত ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এসএসসি পরীক্ষার ফরম পূরণ চলে। আর ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৫ এপ্রিল।

এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি ১ হাজার ৬১৫ টাকা। আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি ১ হাজার ৪৯৫ টাকা। সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হয়ে আসলেও করোনাভাইরাস সেই সূচি পাল্টে দিয়েছে।

২০২২ সালের এসএসসি পরীক্ষাও পুনর্বিন্যাসকরা পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এবারের এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান- বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। এ বিষয়গুলোর নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

পরীক্ষার্থীরা ২০ মিনিটের বহুনির্বাচনী পরীক্ষার পর রচনামূলক পরীক্ষার জন্য সময় পাবেন ১ ঘণ্টা ৪০ মিনিট; দুই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

খুঁজুন