বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা
দেশের খবর ফুলবাড়ীতে ৭৫কেজি গাঁজা সহ-০২মাদক কারবারি আটক

ফুলবাড়ীতে ৭৫কেজি গাঁজা সহ-০২মাদক কারবারি আটক

চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ-দুই মাদক কারবারি কে আটক করেছে।

জানাযায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)শত্তকত আলী সরকার এর নেতৃত্বে থানা পুলিশের মাদক উদ্ধারকারী একটি চৌকস টিম শনিবার ১৮(অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর মৌজার তেলিটারী এলাকায় পাকা রাস্তার উপরে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে তিনটি পাটের বস্তায় মোড়ানো মোট ৭৫কেজি গাঁজা ও মাদক পরিবহনের সিএনজি সহ-০২মাদক কারবারি কে হাতেনাতে আটক করে। 

আটককৃত মাদক কারবারি রা হলেন ফুলবাড়ী সদর ইউনিয়নের চিনা বাড়ি মৌজার বুদারবান্নি গ্রামের মৃত:রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮)ও নাওডাঙ্গা ইউনিয়নের খালিশা কোটাল এলাকার মৃত: শমসের আলীর ছেলে শফিকুল ইসলাম (৫০)। অপর পলাতক আসামিরা হলেন নুর আলম (৩৫) পিতা,জোবেদ আলী সাং:খালিশা কোটাল নাও ডাঙ্গা, ফারুক ওরফে ডাক্তার ফারুক (৪৫) পিতা: আব্দুল লতিফ সাং: অনন্ত পুর, আমিনুল ইসলাম (৪০) পিতা: আশরাফ আলী সাং: অনন্তপুর, ওবায়দুল হক (৩৮) পিতা: সহিদুল ইসলাম সাং: অনন্তপুর, ফারুক (৩৫) পিতা: হামিদুর সাং: অনন্তপুর বড়াইতলা, এমদাদুল হক (৪০) পিতা:মোজাম আলী সাং:খালিশা কোটাল নাও ডাঙ্গা ।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শত্তকত আলী সরকার জানান আটককৃত ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে।পরে আটককৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, পলাতক মাদক কারবারিদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।


খুঁজুন