রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙ্গন রোধে এলাকা বাসীর মানববন্ধন

ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙ্গন রোধে এলাকা বাসীর মানববন্ধন

ধরলার ভাঙ্গন ঠেকাও, চরগোড়ক মন্ডল এলাকাবাসীকে বাঁচাও"এই শ্লোগান এ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভাঙ্গন রোধ ও চরগোড়ক মন্ডল এলাকা কে ভাঙ্গনের করাল গ্রাস থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে নদী কবলিত এলাকাবাসী।

শুক্রবার ২২(আগষ্ট) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোড়ক মন্ডল ধরলা নদীর পুর্ব পাড়ে শত শত নদী কবলিত নর-নারীর উপস্থিতিতে দুই ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মোঃ শাহাদত হোসেন, আব্দুল হালিম জাফর, গোলাম মত্তলা, আজিজুল ইসলাম আজিজ, জাহিদ হাসান সহ- আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন ধরলার তীব্র ভাঙ্গনে এলাকার শত শত পরিবার ঘরবাড়ি ভিটেমাটি হারানোর ঝুঁকিতে রয়েছে। এপর্যন্ত শত শত একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে তাই দ্রুত ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ঘরবাড়ি আবাদি জমি সহ- হুমকির মুখে পড়বে। এসময় তারা ধরলা নদীর তীব্র ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

খুঁজুন