মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ মহালয়া ও মেলা ২০২৬’, • সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ
দেশের খবর ফুলবাড়িতে,বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফুলবাড়িতে,বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী, কুড়িগ্রাম :


ফুলবাড়িতে,বাংলাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব,ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

১৯৪৮ সালের ০৪ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ঐতিহ্য বাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।এই দিবসটি যথাযথ ভাবে উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে পালন করেন। সকালে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ  দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র‍্যালী, কেক কেটে অনুষ্ঠানের শুভসূচনা করেন। 

ছাত্রলীগ সভাপতি তৌকির হাসান তমাল ও মোসাব্বির রহমান হ্যাভেন এর নেতৃত্বে সকাল  ১১ টায় উপজেলার ছয় ইউনিয়নের শতশত নেতাকর্মীরা উপজেলার কাচারী মাঠ বটতলা হতে একটি আনন্দ র‍্যালী বের করে। র‍্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে সমাবেত হয়ে  কেক কাটার পর আলোচনা সভার আয়োজন করে। 

আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমালের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল খালেক বসুনিয়া, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলনসহ আরো অনেকে‌। 

খুঁজুন