রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
ধর্ম গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণ স্থগিত ঘোষণা কেন ?

গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণ স্থগিত ঘোষণা কেন ?

বাংলাদেশের সংবিধান সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করেছে। কিন্তু গাইবান্ধার একটি মন্দিরে রামের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে যে বাধা ও বিতর্কের সৃষ্টি হয়েছে, তা সনাতন ধর্মাবলম্বীদের মনে গভীর ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।

দেশের বিভিন্ন স্থানে শত শত মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা অনুষ্ঠিত হচ্ছে। তাহলে গাইবান্ধার এই ঘটনায় কেন বাধা সৃষ্টি করা হলো? কারা এই বাধার পেছনে রয়েছে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এসব প্রশ্ন এখন শুধু সনাতন সমাজের নয়, সচেতন নাগরিকদেরও।

যদি কোনো গোষ্ঠী ধর্মীয় স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করে থাকে, তবে তা শুধু একটি সম্প্রদায়ের অধিকারের ওপর হস্তক্ষেপ নয়, বরং সংবিধানের চেতনাকেও চ্যালেঞ্জ করার শামিল। আরও উদ্বেগের বিষয় হলো, এমন ঘটনায় সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের অভাব নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীরা জানতে চান তাদের ধর্মীয় অনুভূতি বারবার উপেক্ষিত হবে কেন? তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব কার? একটি স্বাধীন দেশে নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উপাসনার অধিকার নিয়ে যদি প্রশ্ন ওঠে, তবে তা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়।

সরকারের নীরবতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে জনমনে অসন্তোষ বাড়ছে। এখন সময় এসেছে স্পষ্ট অবস্থান নেওয়ার, প্রকৃত ঘটনা উদঘাটনের এবং সকল নাগরিকের ধর্মীয় অধিকার সমানভাবে সুরক্ষিত করার। নীরবতা কখনো সমাধান নয় ন্যায়সঙ্গত ও দৃশ্যমান পদক্ষেপই পারে মানুষের আস্থা ফিরিয়ে আনতে।

খুঁজুন