সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নবনিয়োগপ্রাপ্ত ১৮২ চিকিৎসকের যোগদান জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী কয়েকদিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আগামী অর্থবছরে ৮ বিভাগীয় ক্যান্সার হাসপাতাল চালুর আশাবাদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর টেকসই উন্নয়নে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ভারসাম্য জরুরি: পরিবেশমন্ত্রী পরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য দূরীকরণে সহায়ক হতে পারে: ধর্মমন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী করা হবে কোম্পানি আইন : বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর নিম্নমানের শিশু খাদ্যসহ নানা অনিয়ম, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ডিএমপি মতিঝিল বিভাগের অভিযানে ৭৫ জন গ্রেফতার
দেশের খবর গাইবান্ধায় সড়ক দুঘর্টনায় নিহত ১

গাইবান্ধায় সড়ক দুঘর্টনায় নিহত ১

জেলার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় আনিছুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান।

এর আগে রোববার রাতে উপজেলার চাপরিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান রংপুর জেলার মিঠাপুকুর থানার নিশ্চিন্তপুর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার চাপরিগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস আনিছুর রহমানকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান বাসস’কে বলেন,ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বাসটিকে এখনও আটক করা সম্ভব না হলেও শনাক্তের চেষ্টা চলছে।

খুঁজুন