সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক গাজায় বিমান হামলা অব্যাহত

গাজায় বিমান হামলা অব্যাহত

গাজায় বেসামরিক নাগরিকদের ওপর এখনো বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে ইসরায়েলি বিমান বাহিনীর নতুন করে চালানো হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। খবর আলজাজিরার।

তাদের মধ্যে অনেকের শারীরিক অবস্থাই গুরুতর। দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস এবং রাফাহ অঞ্চলের আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার ভোরে কমপক্ষে ১৪০ ফিলিস্তিনি নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসের বহু আবাসিক ভবন এবং একটি জ্বালানি স্টেশনে হামলা চালায়। চিকিৎসা সূত্র জানিয়েছে, হামলায় শিশুসহ ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৪৫ জন আহত হয়েছেন। আহতদের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এদিকে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান হামাস-ইসরায়েল যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় নিহত ফিলিস্তিনির বেড়ে ৫ হাজার ১২৭ জনে পৌঁছেছে।

এর মধ্যে গত একদিনে ইসরায়েলি বিমান হামলায় ৫২৭ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সোমবার গাজার হামাস নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

খুঁজুন