স্বাগতম, জননেত্রী শেখ হাসিনা*
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে ঘিরে আমার ব্যক্তিগত অনুভূতিতে যুক্ত হয়েছে ইতিহাস, পারিবারিক স্মৃতি, আবেগ এবং প্রজন্মান্তরের এক গভীর প্রত্যাশা।
আমার কাছে এই দিনটির তাৎপর্য একটু ভিন্ন, একটু বেশি আবেগের। কারণ আমার প্রয়াত পিতা, চাচা, মামা ও খালুরা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যক্ষ সাক্ষী। আজ তাঁরা কেউই পৃথিবীতে বেঁচে নেই। কিন্তু তাঁদের স্মৃতি, বিশেষ করে বাবার মুখে শোনা সেই ঐতিহাসিক দিনের গল্প আজও আমার হৃদয়ে অমলিন হয়ে আছে।
আজও মনে পড়ে, বাবা যখন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনের স্মৃতিচারণ করতেন, তাঁর কথার মধ্যে এক অন্যরকম আবেগ খুঁজে পেতাম। মনে হতো, বাবা যেন শুধু অতীতের কোনো ঘটনার গল্প বলছেন না, বরং চোখের সামনে সেই দিনটিকে আবার জীবন্ত করে তুলছেন। তাঁর কণ্ঠে থাকত সেই ঐতিহাসিক মুহূর্তের উত্তেজনা, আনন্দ, আবেগ আর গভীর ভালোবাসার প্রতিচ্ছবি। কখনো তাঁর কথার ভেতর দিয়ে অনুভব করতাম দীর্ঘ প্রতীক্ষার অবসান, কখনো উপলব্ধি করতাম প্রিয় নেতাকে ফিরে পাওয়ার আনন্দ কতটা গভীর হতে পারে।
বাবার মুখে সেই গল্প শুনতে শুনতে কতবার যে মনে হয়েছে—ইশ্! যদি সেদিন জন্মাতাম, যদি বাবার পাশে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক প্রত্যাবর্তন নিজের চোখে দেখতে পারতাম! বাবার সঙ্গে একই মুহূর্তে সেই আনন্দ অনুভব করতে পারতাম! কিন্তু সময় তো আর ফিরে আসে না। সেই দিনটি আমার দেখা হয়নি, রয়ে গেছে বাবার স্মৃতির পাতায় আর আমার কল্পনার জগতে।
আজ বাবা বেঁচে থাকলে হয়তো সেই সময়ের স্মৃতিগুলো আবার মনে করতেন। আর আমি ভাবছি, ইতিহাসের কী অদ্ভুত এক প্রজন্মান্তরের পরিক্রমা!
যে বাবা আমাকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের গল্প শুনিয়েছেন, আজ তাঁরই সন্তান হিসেবে আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের মুহূর্তটি স্বচক্ষে দেখতে চাই। বাবার কাছ থেকে যে ইতিহাস শুনে বড় হয়েছি, আমার সন্তানকে সেই ইতিহাসের আরেকটি অধ্যায়ের প্রত্যক্ষ সাক্ষী করতে চাই।
একদিন হয়তো আমার ছেলেও স্মৃতির ঝুলি খুলে তার সন্তানকে বলবে, তার বাবা তাকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। সেদিন হয়তো আমার বাবার বলা গল্প আর আমার ছেলের বলা গল্পের মধ্যে সময়ের ব্যবধান থাকবে, কিন্তু ইতিহাসের প্রতি আবেগ ও ভালোবাসার সেতুবন্ধন অটুট থাকবে।
বাবার মুখে শোনা ইতিহাস আজ আমার হৃদয়ের আবেগ, আর আমার চোখে দেখা ইতিহাস একদিন আমার সন্তানের স্মৃতি হয়ে থাকবে। এভাবেই ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, বেঁচে থাকে পরিবারের গল্পে, প্রজন্মের ভালোবাসায়, স্মৃতির উত্তরাধিকারে।
আমাদের প্রত্যাশা, বাংলাদেশ ফিরে পাক গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মানুষের মর্যাদা ও মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা। প্রতিহিংসা নয়, বিভাজন নয় বাংলাদেশ হোক সকল মানুষের শান্তি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ঠিকানা।
জেগে ওঠো বাংলাদেশ!
ইতিহাসের নতুন অধ্যায়ের অপেক্ষায়...
১৬ ডিসেম্বর—বিজয়ের দিনে স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশায়।
প্রজন্মের অপেক্ষায় শেখ হাসিনার প্রত্যাবর্তন*
প্রজন্মের অপেক্ষায় শেখ হাসিনার প্রত্যাবর্তন*
স্বাগতম, জননেত্রী শেখ হাসিনা* ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে ঘিরে আমার ব্যক্তিগত অনুভূতিতে যুক্ত হয়েছে ইতিহাস, পারিবারিক স্মৃতি, আবেগ এবং প্রজন্মান্তরের এক গভীর প্রত্যাশা।আমার কাছে এই দিনটির তাৎপর্য একটু ভিন্ন, একটু বেশি আবেগের। কারণ আমার প্রয়াত পিতা, চাচা, মামা ও খালুরা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যক্ষ সাক্ষী। আজ তাঁরা কেউই পৃথিবীতে বেঁচে নেই। কিন্তু তাঁদের স্মৃতি, বিশেষ করে বাবার মুখে শোনা সেই ঐতিহাসিক দিনের গল্প আজও আমার হৃদয়ে অমলিন হয়ে আছে।আজও মনে পড়ে, বাবা যখন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনের স্মৃতিচারণ করতেন, তাঁর কথার মধ্যে এক অন্যরকম আবেগ খুঁজে পেতাম। মনে হতো, বাবা যেন শুধু অতীতের কোনো ঘটনার গল্প বলছেন না, বরং চোখের সামনে সেই দিনটিকে আবার জীবন্ত করে তুলছেন। তাঁর কণ্ঠে থাকত সেই ঐতিহাসিক মুহূর্তের উত্তেজনা, আনন্দ, আবেগ আর গভীর ভালোবাসার
প্রতিচ্ছবি। কখনো তাঁর কথার ভেতর দিয়ে অনুভব করতাম দীর্ঘ প্রতীক্ষার অবসান, কখনো উপলব্ধি করতাম প্রিয় নেতাকে ফিরে পাওয়ার আনন্দ কতটা গভীর হতে পারে। বাবার মুখে সেই গল্প শুনতে শুনতে কতবার যে মনে হয়েছে—ইশ্! যদি সেদিন জন্মাতাম, যদি বাবার পাশে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক প্রত্যাবর্তন নিজের চোখে দেখতে পারতাম! বাবার সঙ্গে একই মুহূর্তে সেই আনন্দ অনুভব করতে পারতাম! কিন্তু সময় তো আর ফিরে আসে না। সেই দিনটি আমার দেখা হয়নি, রয়ে গেছে বাবার স্মৃতির পাতায় আর আমার কল্পনার জগতে। আজ বাবা বেঁচে থাকলে হয়তো সেই সময়ের স্মৃতিগুলো আবার মনে করতেন। আর আমি ভাবছি, ইতিহাসের কী অদ্ভুত এক প্রজন্মান্তরের পরিক্রমা!যে বাবা আমাকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের গল্প শুনিয়েছেন, আজ তাঁরই সন্তান হিসেবে আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের মুহূর্তটি স্বচক্ষে দেখতে চাই। বাবার কাছ থেকে যে ইতিহাস শুনে বড় হয়েছি, আমার সন্তানকে সেই
ইতিহাসের আরেকটি অধ্যায়ের প্রত্যক্ষ সাক্ষী করতে চাই। একদিন হয়তো আমার ছেলেও স্মৃতির ঝুলি খুলে তার সন্তানকে বলবে, তার বাবা তাকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। সেদিন হয়তো আমার বাবার বলা গল্প আর আমার ছেলের বলা গল্পের মধ্যে সময়ের ব্যবধান থাকবে, কিন্তু ইতিহাসের প্রতি আবেগ ও ভালোবাসার সেতুবন্ধন অটুট থাকবে। বাবার মুখে শোনা ইতিহাস আজ আমার হৃদয়ের আবেগ, আর আমার চোখে দেখা ইতিহাস একদিন আমার সন্তানের স্মৃতি হয়ে থাকবে। এভাবেই ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, বেঁচে থাকে পরিবারের গল্পে, প্রজন্মের ভালোবাসায়, স্মৃতির উত্তরাধিকারে। আমাদের প্রত্যাশা, বাংলাদেশ ফিরে পাক গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মানুষের মর্যাদা ও মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা। প্রতিহিংসা নয়, বিভাজন নয় বাংলাদেশ হোক সকল মানুষের শান্তি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ঠিকানা।জেগে ওঠো বাংলাদেশ! ইতিহাসের নতুন অধ্যায়ের অপেক্ষায়... ১৬ ডিসেম্বর—বিজয়ের দিনে স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশায়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত