বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কেন হামের প্রয়োজনীয় টিকা আমদানি হয়নি, জানা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী • এআই সামলাচ্ছেন নতুন স্নাতকরা, কিন্তু পেশাগত দক্ষতার কী হবে? • বড় হয়েও শৈশবের আনন্দ কেন ভালো লাগে? • সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ • সরকার বিশ্বাস করে নারীর অর্থনৈতিক স্বাধীনতাই উন্নয়নের ভিত্তি: জুবাইদা রহমান • গ্যাস সংকট মোকাবিলায় ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মীর শাহে আলম • প্রাণঘাতী ফাউল করে জাতীয় দলে জায়গা হারালেন ওউনো • গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে এলো চার শাবক • পোশাক শিল্পে নতুন বেতন দু-এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী • রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, দু’জনকে জরিমানা
দেশের খবর গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে এলো চার শাবক

গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে এলো চার শাবক

সারাদেশ ডেস্ক: গাজীপুর সাফারি পার্কের নীলগাই পরিবারে নতুন করে যুক্ত হয়েছে চার কিউট শাবক। সম্প্রতি পার্কের কোর সাফারি এলাকার হরিণ সাফারিতে মা নীলগাইয়ের সঙ্গে শাবকগুলোকে প্রথম ঘুরে বেড়াতে দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, জন্মের পর থেকেই এই নবজাতকগুলোর বিশেষ পরিচর্যা ও তদারকি করা হচ্ছে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান সম্প্রতি সংবাদমাধ্যমকে এই নতুন অতিথিদের আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা বিভিন্ন নীলগাইয়ের বংশবৃদ্ধির মাধ্যমে পার্কে এই নতুন শাবকগুলোর জন্ম হয়েছে। বর্তমানে শাবকগুলোর বয়স প্রায় দেড় মাস বলে জানা গেছে।

নবজাতকদের সুরক্ষার কথা মাথায় রেখে তাদের লিঙ্গ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। জন্মের পর থেকেই শাবকগুলোর দেখভালের জন্য সার্বক্ষণিক একজন নির্দিষ্ট কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তার খাতিরে পার্ক কর্তৃপক্ষ তাদের খুব কাছাকাছি যাওয়ার ঝুঁকি নেয়নি।

এর আগে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল থেকে উদ্ধার করে নীলগাইগুলো এই পার্কে নিয়ে আসা হয়েছিল। পার্কের আগের হিসাব অনুযায়ী মোট ১১টি নীলগাই ছিল, যার মধ্য থেকে দুটি সম্প্রতি কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে স্থানান্তর করা হয়। নতুন এই চার শাবক যুক্ত হওয়ার ফলে বর্তমানে গাজীপুর সাফারি পার্কে মোট নীলগাইয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩টিতে।

খুঁজুন