অপরাধ ডেস্ক: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে প্রায় ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে স্থানীয় প্রশাসন। গত ৫ নভেম্বর সকালে সলঙ্গা ইউনিয়নের কুতুবের চর এলাকার একটি মৎস্য আড়তে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ আট হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। অবৈধভাবে বাজারে বিক্রির উদ্দেশ্যে মাছগুলো ময়মনসিংহ অঞ্চল থেকে ওই আড়তে নিয়ে আসা হয়েছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবিরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। ঘটনাস্থলে মাছের মূল মালিককে উপস্থিত পাওয়া যায়নি, তবে আড়তে মাছের দায়িত্বে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত দুজনকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছগুলো নষ্ট না করে এলাকার বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পিরানহা একটি রাক্ষসী ও ক্ষতিকর প্রজাতির মাছ যা দেশীয় জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। জলাশয়ে এই মাছ ছড়িয়ে পড়লে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়ে। এই কারণে বাংলাদেশে পিরানহা মাছের চাষ, আমদানি ও বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পরিবেশ ও দেশীয় মৎস্যসম্পদ সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। স্থানীয় মৎস্য বিভাগ জানিয়েছে, নিষিদ্ধ এই মাছের বিপণন রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরালো করা হবে। জনস্বার্থে ক্ষতিকর প্রজাতি দমনে প্রশাসনের এই সময়োপদি পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, দু’জনকে জরিমানা
রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, দু’জনকে জরিমানা
অপরাধ ডেস্ক: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে প্রায় ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে স্থানীয় প্রশাসন। গত ৫ নভেম্বর সকালে সলঙ্গা ইউনিয়নের কুতুবের চর এলাকার একটি মৎস্য আড়তে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ আট হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। অবৈধভাবে বাজারে বিক্রির উদ্দেশ্যে মাছগুলো ময়মনসিংহ অঞ্চল থেকে ওই আড়তে নিয়ে আসা হয়েছিল।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবিরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে
অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। ঘটনাস্থলে মাছের মূল মালিককে উপস্থিত পাওয়া যায়নি, তবে আড়তে মাছের দায়িত্বে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত দুজনকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছগুলো নষ্ট না করে এলাকার বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পিরানহা একটি রাক্ষসী ও ক্ষতিকর প্রজাতির মাছ যা দেশীয় জলজ জীববৈচিত্র্যের জন্য
অত্যন্ত বিপজ্জনক। জলাশয়ে এই মাছ ছড়িয়ে পড়লে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়ে। এই কারণে বাংলাদেশে পিরানহা মাছের চাষ, আমদানি ও বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।পরিবেশ ও দেশীয় মৎস্যসম্পদ সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। স্থানীয় মৎস্য বিভাগ জানিয়েছে, নিষিদ্ধ এই মাছের বিপণন রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরালো করা হবে। জনস্বার্থে ক্ষতিকর প্রজাতি দমনে প্রশাসনের এই সময়োপদি পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত