সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর গাজীপুরে ৩ হাসপাতালে জরিমানা,২টি'র কার্যক্রম বন্ধ

গাজীপুরে ৩ হাসপাতালে জরিমানা,২টি'র কার্যক্রম বন্ধ

সদরুল আইনঃ

            গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় তিনটি হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুইটি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

হাসপাতাল তিনটির মধ্যে দুইটির নিবন্ধন ছিল না এবং একটির নিবন্ধনের মেয়াদোত্তীর্ণ ছিল।  

শুক্রবার (২৭ মে) শ্রীপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা তরিকুল ইসলাম এ‌ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় আজ শুক্রবার(২৭ মে) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 পরে নিবন্ধন সনদ না থাকায় পপুলার মেডিক্যাল সেন্টার ও আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

একই সঙ্গে হাসপাতাল দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে একই এলাকায় কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধনের মেয়াদোত্তীর্ণ থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি আরও বলেন, যেসব হাসপাতাল সরকারি নির্দেশনা না মেনে পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এছাড়া রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নির্ধারিত মূল্য নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

খুঁজুন