সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর গাজীপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত-২

গাজীপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত-২

সদরুল আইনঃ

গাজীপুরের কাপাসিয়ায় বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। 

আজ শনিবার(৪ জুন) সকাল ৭টার দিকে ঢাকা-কাপাসিয়া সড়কের শাল্লা বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, গাজীপুরের ঢাকা-কাপাসিয়া সড়কের শাল্লা বাড়ি এলাকায় কিশোরগঞ্জগামী একটি পিকআপভ্যানের সাথে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। 

এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের যাত্রী কাপড় ব্যবসায়ী দেলোয়ার ও এর চালক জিন্নাত মারা যান। এ সময়ে ঢাকাগামী বাসটির কয়েকজন যাত্রী আহত হন। 

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

খুঁজুন