ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার অংশ হিসেবে গাজীপুরে ব্যাপক পরিসরে আজ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার জেলা প্রশাসন ও গাজীপুর সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে নগরের শ্মশান মন্দির, শ্মশান মোড়, রাজ শ্মশানের পাড় ও চেলা বিলের পাড় এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এরই অংশ হিসেবে গাজীপুরে আয়োজিত অভিযানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬শ’ থেকে ৭শ’ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা স্থানীয় পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে মিলে রাজ শ্মশানের পাড় ও চেলা বিলের পাড়ে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। একইসঙ্গে এডিস মশার প্রজননস্থল ধংস ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বাসস’কে জানান, আগামী তিন মাসের মধ্যে পুরো জেলার আনাচে-কানাচে জমে থাকা বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। তিনি সতর্ক করে বলেন, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় না থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে এই অভিযানে অংশ নেন। এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহম্মদ হোসেন ভূঁইয়াসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, এত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে আয়োজিত এ অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। পরিচ্ছন্ন ও বাসযোগ্য গাজীপুর গঠনে তারা সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতার ওপর জোর দেন।
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসে সব বর্জ্য অপসারণের ঘোষণা
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসে সব বর্জ্য অপসারণের ঘোষণা
ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার অংশ হিসেবে গাজীপুরে ব্যাপক পরিসরে আজ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার জেলা প্রশাসন ও গাজীপুর সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে নগরের শ্মশান মন্দির, শ্মশান মোড়, রাজ শ্মশানের পাড় ও চেলা বিলের পাড় এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এরই অংশ হিসেবে গাজীপুরে
আয়োজিত অভিযানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬শ’ থেকে ৭শ’ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা স্থানীয় পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে মিলে রাজ শ্মশানের পাড় ও চেলা বিলের পাড়ে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। একইসঙ্গে এডিস মশার প্রজননস্থল ধংস ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হয়। কর্মসূচিতে উপস্থিত গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বাসস’কে জানান, আগামী তিন মাসের মধ্যে পুরো জেলার আনাচে-কানাচে জমে থাকা বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। তিনি সতর্ক করে বলেন, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানে
পরিচ্ছন্নতা বজায় না থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে এই অভিযানে অংশ নেন। এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহম্মদ হোসেন ভূঁইয়াসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, এত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে আয়োজিত এ অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। পরিচ্ছন্ন ও বাসযোগ্য গাজীপুর গঠনে তারা সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতার ওপর জোর দেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত