বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
দেশের খবর গাজীপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদরুল আইনঃ

             গাজীপুরের শ্রীপুরে শাহনাজ আক্তার (২১) নামে এক নারীর ঝলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার বেলা ১১টায় নিহতের স্বামী ইসমাইল হোসেনের কাশিজুলী গ্রামের বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহনাজ আক্তার উপজেলার কাওরাইদ ইউনয়নের কাওরাইদ গ্রামের আব্দুল আজিজের মেয়ে।

শাহনাজ আক্তারের বাবা আব্দুল আজিজ জানান, প্রায় তিন বছর আগে বরমী ইউনিয়নের কাশিজুলী গ্রামের সিরাজ মিয়ার ছেলে ইসমাইল হোসেনের সাথে তার মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়।

 ইসমাইল পেশায় ভ্যান গাড়ি চালক। বিয়ের পর থেকে ইসমাইল তার মেয়েকে পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে মারধর করতো। বৃহস্পতিবার রাতে তাদের দুই বছরের শিশুর দুধ আনার কথা বললে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে তিনি জানান।

আব্দুল আজিজ আরও অভিযোগ করে বলেন, স্বামী ও তার পরিবারের লোকজন তার মেয়েকে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার (২৬ মে) রাতে তাদের দুই বছরের শিশুর দুধ কেনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। 

ভোর রাত আনুমানিক ৪টায় শিশু ঘুম থেকে উঠে তার মাকে ডাকতে থাকলে বাবা ইসমাইল হোসেনের ঘুম ভাঙ্গে। ঘুম থেকে উঠে ঘরের আড়ার সঙ্গে স্ত্রী শাহনাজের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে নিহতের শাশুড়ির সহযোগীতায় দড়ি কেটে মরদেহ নামান তারা।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদনে নিহতের গায়ের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যু মামলা নিয়ে মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।

খুঁজুন