সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর গাজীপুরে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

সদরুল আইনঃ

             গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ রুবেল মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

জানা যায়, শনিবার (২১ মে) দিবাগত রাতে শ্রীপুর থানার পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড এলাকা থেকে রুবেলকে আটক করে ডিবি।

 রোববার (২২ মে) তার বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক রুবেল কেওয়া পশ্চিমখন্ড দারগারচালা এলাকার আকবর আলীর ছেলে।

এ ব্যাপারে পরে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (ফকিরবাড়ি) এলাকার আবু সামার গ্যারেজে সামনে রাস্তায় অস্ত্র নিয়ে কয়েকজন অবস্থান করছে।

 শনিবার দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। এ সময় তারদেহ তল্লাশি করে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

খুঁজুন