সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
দেশের খবর গাজীপুরে নির্মাণাধীন ভবনের পাইপের নিচে চাপা পড়ে শিশু নিহত,গ্রেপ্তার-১

গাজীপুরে নির্মাণাধীন ভবনের পাইপের নিচে চাপা পড়ে শিশু নিহত,গ্রেপ্তার-১

সদরুল আইনঃ

                       গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ভবনের  পাইপের নিচে চাপা পড়ে আজিজুল (৯) নামে এক শিশু নিহত হয়েছে।

টঙ্গীর মোক্তার বাড়ি সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ডেভেলপমেন্ট কোম্পানির মালিককে আটক করেছে। নিহত আজিজুল শরিয়তপুর জেলার ডামুড্ডা থানার মাস্টার হাটখোলা এলাকার ইয়াসিন মিয়ার ছেলে।

জিএমপি’র টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার মোক্তার বাড়ি সড়কের ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে থেকে কাঠমিস্ত্রির কাজ করেন ইয়াসিন মিয়া।

 বেলা ১১টার দিকে টঙ্গীর ওই এলাকার নির্মাণাধীন সফিউদ্দিন টাওয়ারের পাইলিংয়ের কাজ করছিল হাই ভিশন ডেভেলপমেন্ট কোম্পানির কর্মীরা। 

এ সময় পাইলিংয়ের পাইপ পড়ে ইয়াসিন মিয়ার শিশু সন্তান আজিজুলকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আজিজুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

 খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই ডেভেলপমেন্ট কোম্পানির মালিক মো: আলাউদ্দিনকে আটক করে। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।

খুঁজুন