সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর গাজীপুরে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

গাজীপুরে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

সদরুল আইনঃ

       গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক, কাটার, লোহার পাইপ, ছুরি, চাপাতি ও রশি উদ্ধার করা হয়।

সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার সদর থানার মহিষ মারা পাড়া গ্রামের আনোয়ার হোসেন (৩৫),টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তেজপুর গুদারাঘাট এলাকার সাদেকুল ইসলাম (৪৫), সিরাজগঞ্জ সদর থানার রঘুনাথপুর গ্রামের সবুজ শেখ (২৮), সিরাগঞ্জের কাজিপুর থানার আলমপুর গ্রামের সুলতান (২৮), মুন্সিগঞ্জের লৌহজং থানার কুরিগাঁ গ্রামের আপন (২৫) ও গাজীপুর মহানগরীর চানপাড়া ভাঙ্গা ব্রিজ এলাকার রাকিবুল ইসলাম ইমন (১৮)।

কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে কোনাবাড়ি মেঘের ছায়া রিসোর্টের সামনে সংঘবদ্ধ ডাকাত দল ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। 

এসময় তাদের কাছ থেকে ট্রাক, কাটার, লোহার পাইপ, ছুরি, চাপাতি এবং রশি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোনাবাড়ি থানায় মামলা হয়েছে। 

সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুঁজুন