সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সদরুল আইনঃ

       গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

তবে তার  নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (১৮ মে) দুপুরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, বেলা ১১টার দিকে ওই যুবক পূবাইলের মাজুখান এলাকায় রেললাইন দিয়ে হাঁটছিলেন।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেন মাজুখান এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবক ঘটনাস্থলে মারা যান। 

পরে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।তিনি জানান, নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহত যুবকের পরনে ছিল সাদা চেক লুঙ্গি ও কালো রঙের চেক শার্ট।

খুঁজুন