বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
দেশের খবর গাজীপুরে ট্রেনের ধাক্কায় এনজিও কর্মির মৃত্যু

গাজীপুরে ট্রেনের ধাক্কায় এনজিও কর্মির মৃত্যু

সদরুল আইনঃ

                    গাজীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় এক এনজিও কর্মির মৃত্যু হয়েছে।

জানা যায়,  কালীগঞ্জ পৌরসভায় কিস্তির টাকা তুলে ফেরার পথে ট্রেনের ধাক্কায় ওই এনজিওকর্মীর মৃত্যু হয়।

পৌরসভার মূলগাঁও রেললাইনে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এনজিও কর্মি আকলিমা খাতুন (৩২) মারা যান বলে কালীগঞ্জ থানার এসআই মো. আমিনুল ইসলাম জানান।

নিহত আকলিমা খাতুন সিরাজগঞ্জের শাহাজাদপুরের ভায়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

আকলিমা নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় ‘সেবা’ নামের একটি বেসরকারি সংস্থার মাঠকর্মী।

প্রত্যক্ষদর্শিরা জানান, ভোরে আকলিমা গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা সংগ্রহের জন্য ঘোড়াশালের অফিস থেকে গাজীপুরের মূলগাঁও এলাকায় যান।

 ঋণের কিস্তি সংগ্রহ করে ঘোড়াশালের অফিসে ফিরছিলেন তিনি। মূলগাঁও রেলপথ পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় রেলপথের পাশে পড়ে যান তিনি।

স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লুবনা খানম জানান, আকলিমার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

খুঁজুন