বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
মহানগর গেন্ডারিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২

গেন্ডারিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা:  

মামলার ঘটনা অত্র থানাধীন ফজলুল হক মহিলা কলেজে রেলওয়ে নিয়োগ পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থী কর্তৃক ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে পরীক্ষায়  অসৎ উপায় অবলম্বন করা দুজনকে গ্রেফতার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ ।

এই মামলার এজাহারভুক্ত গ্রেপ্তারকৃত আসামী ১জন। আসামীর নিকট থেকে একটি ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধার করা হয় এবং আসামীকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যানুযায়ী আরেকজন আসামীকে গ্রেপ্তার করা হয়। এই আসামির নিকট থেকেও আরেকটি সেইম ডিভাইস উদ্ধার করা হয় এবং তার মোবাইল থেকে  AAAA নামে একটি whatsapp group এর সন্ধান পাওয়া যায়। যার মেম্বার সংখ্যা ৭ জন। উক্ত AAAA নামের Whatsapp group এর  Admin রাশিদুল আলম পিং জাফর সরকার, সাং তাম্বুলপুর, পীরগাছা, রংপুর| 

গেন্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মনজুরুল হাসান মাসুদ, এসআই/মোঃ তৌফিক আনাম, এএসআই/মাসুদুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মতিঝিল দিলকুশা এলাকা হইতে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মূল হোতা ধৃত আসামী  মোঃ রাশেদুল আলম (৪০), পিতা- মোঃ আবু জাফর সরকার, মাতা- মোছাঃ রোকেয়া বেগম, স্থায়ী ঠিকানা-গ্রাম- অজ্ঞাত । (সাং-তাব্বুলপুর) , উপজেলা/থানা- পীরগাছা, জেলা -রংপুর, বাংলাদেশ, বর্তমান ঠিকানা-(সাং- ৩৭/১ সাইকি ভবন বসুন্ধরাগলি, মিরপুর রোড) , উপজেলা/থানা- নিউমার্কেট, জেলা -ঢাকা, বাংলাদেশ এবং তার সহযোগী ও মোস্তাফিজুর রহমান (২৬), পিতা- মোঃ সাইদুর রহমান, মাতা- মোছাঃ লিপি বেগম, স্থায়ী ঠিকানা-গ্রাম- ভরত খালী, উপজেলা/থানা- সাঘাটা, জেলা –গাইবান্ধাকে ইং-২৮/০২/২০২৫ তারিখ আটক করেন এবং উক্ত আসামীর বিরুদ্ধে গেন্ডারিয়া থানার ,এফআইআর নং-১৯, তারিখ- ২৪ ফেব্রুয়ারি, ২০২৪; জি আর নং-৪১, তারিখ- ২৪ ফেব্রুয়ারি, ২০২৪; সময়- ১৬.৩০ ঘটিকা ধারা- ২৩ সাইবার নিরাপত্তা আইন ২০২৩; তৎসহ 9(b) The Public Examinations (Offences) Act, 1980 বিবাদীদ্বয়কে ইং-২৮/০২/২০২৫খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

খুঁজুন